বিসিএস
ভাইভা উত্তীর্ণ কিন্তু পদ সল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ প্রাপ্ত নয়
এমন প্রার্থীদের নন ক্যাডার বিধিমালা ২০১১ ও সংশোধিত বিধিমালা ২০১৪ অনুযায়ী
নন ক্যাডার পদে ১মও ২য় শ্রেণিতে আবেদনের প্রেক্ষিতে নিয়োগ দেয়া
হয়।বিধিমালা অনুযায়ী ৩৪তম বিসিএস এর নন ক্যাডার পদে আবেদন আহবান করা হয়।এতে
প্রার্থীদের মধ্যে যারা শুধু ১ম শ্রেণির জন্য আগ্রহী তারা শুধু ১ম শ্রেণি
এবং যারা ১ম ও ২য় উভয় পদের জন্য আগ্রহী তারা উভয় পদে আবেদন করে। পরে পিএসসি
মন্ত্রনালয়ের রিকুইজিশন সাপেক্ষে মেধা ও বিদ্যমান কোটা অনসারে সুপারিশ
করে। ইতোমধ্যে ১ম শ্রেণির কয়েকটি এবং ২য় শ্রেণির বেশ বড় সংখ্যক লিস্ট
প্রকাশ করে।এরমধ্যে সবচেয়ে বেশি ছিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে
নিয়োগ।পিএসসি ইতোমধ্যে প্রথম শ্রেণিতে ৪০৭জন ও দ্বিতীয় শ্রেণিতে এ পর্যন্ত
১৩৮৫ জনকে নিয়োগ দান করেছে। আর মাত্র ৪৫০ জনকে মাধ্যমিক বিদ্যালয়ে পদায়ন
করা হবে এবং টেকনিক্যাল পদে মাত্র ১০ কে পদায়ন করা হবে। পিএসসির এই উদ্যোগ
সাধুবাদ পাওয়ার যোগ্য।কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি পিএসসির এই মহৎ
উদ্যোগ ভেস্তে যেতে চলেছে কোটার মারপ্যাচে পড়ে।কিছুদিন আগে পিএসসি
চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক জানান ২-২.৫লক্ষ পরিক্ষার্থীর মধ্য থেকে
৫০০০-৬০০০ভাইভা উত্তীর্ণ প্রার্থীরা সকলকেই আমরা জব দিতে চাই।কিন্তু
মন্ত্রনালয়ের রিকুইজিশন না পাওয়া ও বিদ্যমান কোট সংরক্ষনের জন্য সবাইকে
নিয়োগের সুপারিশ করা সম্ভব নয়।কিন্তু প্রার্থীদের সাথে কথা বল জানা গেল
ভিন্ন তথ্য।বেশ কিছুদিন থেকে একটা চাকরির আশায় মন্ত্রনালয়ের দারে দারে ঘুরে
বেড়ানো প্রার্থীদের কয়েকজন জানালো তারা মন্ত্রনালয়ে খোজ নিয়েছে,তাদের
জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাইফার অফিসার ৫৪টি,অর্থ মন্ত্রনালয়ের
এ আর ও পদে ১৩৫টি সহ অনুমোদনের অপেক্ষায়থাকা আরো৭০০ টি পোস্ট ৩৪ থেকে
নেওয়া যেতে পারে।এছাড়া প্রাথমিক প্রধান শিক্ষক পদে ৩০০৫টি পদের রিকুইজিশন
ছিল সেখান থেকে কোটা বাদে প্রায় ১৩৫০ জনের চাকরি হওয়ার কথা।কিন্তু পিএসসি
সুপারিশ করলো মাত্র ৮৯৮জনকে। বাকি ৪৫২ পোস্ট সহ অন্যন্য পোস্টে নিয়োগ দান
করলে বাকি নন ক্যাডারদের সবাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতো। আল মাসুম
নামের একজন প্রার্থী হতাশ বদনে বলল ভাই চাকরির বয়স শেষ।পিএসসি এতজনকে চাকরি
দিল আর অল্প কয়েকজনকে কেন বঞ্চিত করলো।আমরাতো ননক্যাডার লিস্টেই
ছিলাম,দেওয়ার জন্য পিএসসির পর্যাপ্ত পোস্টও ছিল।আরো বলেন ভাই কিছু একটা
করেন, না হলে বৃদ্ধ বাবা মাকে কি বলব? ছোট ভাই বোনগুলোকেই বা কিভাবে মুখ
দেখাব বলে কান্নায় ভেঙে পড়েন।প্রার্থীদের দাবী পি এস সি র হাতে থাকা
রিকুইজিশন থেকে সবাইকে নিয়োগ দেয়া হোক।বিজ্ঞ জনেরাও এ ব্যাপারে সমর্থন
দিয়েছেন।
No comments:
Post a Comment